ঢাকাWednesday , 14 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সার্টিফিকেট আনতে গিয়ে নি খোঁ জ তিন কিশোরী, উদ্বেগে পরিবার

rising sylhet
rising sylhet
October 14, 2026 1:28 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- বান্দরবানের লামা উপজেলায় তিন কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। গত ১০ অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজরা হলেন ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বধুরঝিরি এলাকার বাসিন্দা আবুল হাশেমের মেয়ে তানিয়া সুলতানা, শহিদুল ইসলামের মেয়ে রেশমি আক্তার এবং বেলাল উদ্দিনের মেয়ে হালিমাতুচ্ছ সাদিয়া।

রাইজিং সিলেট-এর প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক কামাল হোসেন মিঠু বাইক দু*র্ঘ*ট*না*য় আহত

পরিবারের ভাষ্য অনুযায়ী, সার্টিফিকেট সংগ্রহের কথা বলে প্রথমে বাড়ি থেকে বের হন রেশমি। পরে তার সঙ্গে তানিয়া ও সাদিয়াও বের হন। এরপর তিনজনের আর বাড়ি ফেরার খবর পাওয়া যায়নি।

তাদের স্বজনেরা জানান, সার্টিফিকেট নেওয়ার উদ্দেশ্যে বের হওয়ার কথা বলা হলেও সংশ্লিষ্ট বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, ওই তিন কিশোরীর কেউই সেখানে সার্টিফিকেট নিতে যায়নি।

ads

মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, নিখোঁজ তিন কিশোরী তার বিদ্যালয়ে সার্টিফিকেট নিতে আসেনি। ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন জানান, তিন শিক্ষার্থী বিদ্যালয়ে অনিয়মিত ছিল। তাদের সন্ধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

সিলেটে মোটরসাইকেলের ধাক্কায় কিশোর নি হ ত

এ ঘটনায় নিখোঁজ কিশোরীদের অভিভাবকেরা লামা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। লামা থানার ওসি মোহাম্মদ কাইছার হামিদ জানান, কিশোরীদের সন্ধান এবং নিখোঁজ হওয়ার কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

নিখোঁজ তিন কিশোরীকে দ্রুত খুঁজে বের করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রত্যাশা করছেন স্বজনেরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।