ঢাকাMonday , 23 February 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন ইশরাক

rising sylhet
rising sylhet
February 23, 2026 6:39 pm
Link Copied!

ads

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ফেসবুকের এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

ওই পোস্টে ইশরাক হোসেন এক লাইনে লিখেছেন, ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করবো, ইনশাআল্লাহ।গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে নির্বাচন করে বিজয়ী হয়েছেন ইশরাক হোসেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৮ হাজার ৮৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল মান্নান, তিনি পেয়েছেন ৫৫ হাজার ৬৯৭ ভোট।১৭ ফেব্রুয়ারি বিকাল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী, মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি। নতুন সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী হন ইশরাক হোসেন।উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে সবশেষ নির্বাচন হয় ২০২০ সালের ১ ফেব্রুয়ারি।

ads

সেই নির্বাচনে জয়লাভের মাধ্যমে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস। তবে, নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগ তুলে আদালতের দ্বারস্ত হন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন।২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর মেয়র পদ থেকে শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করে অন্তর্বর্তী সরকার। এরপর ২০২৫ সালের ২৭ মার্চ একটি নির্বাচনি ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে ওই সিটি নির্বাচনে জয়ী ঘোষণা করেন। এরপর ইশরাককে মেয়র ঘোষণা করে পরের মাস এপ্রিলের ২৭ তারিখে গেজেট প্রকাশ করে ইসি। যদিও বিভিন্ন ‘নিয়মতান্ত্রিক জটিলতায়’ ইশরাক মেয়রের চেয়ারে বসতে পারেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।