ঢাকাSaturday , 11 April 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে মসজিদের নামকরণ নিয়ে সালিশে সং ঘ র্ষ, ১ নি হ ত

rising sylhet
rising sylhet
April 11, 2026 1:30 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেটে মসজিদের নামকরণকে কেন্দ্র করে চলমান বিরোধ মীমাংসার জন্য ডাকা সালিশি বৈঠকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দেলোয়ার হোসেন দিলবর (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সিলেটের মোঘলগাঁও ইউনিয়নের গালংশাহ গ্রামের মৃত মখন মিয়ার ছেলে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে গ্রামের পঞ্চায়েতি জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

সিলেট সফরের তারিখ পরিবর্তন করেছে সরকার

স্থানীয়দের তথ্য অনুযায়ী, কয়েকদিন ধরে ওই গ্রামের একটি মসজিদের নামকরণ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি সমাধানের জন্য জুমার নামাজের পর সালিশ বসে। তবে আলোচনার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়।

ads

এ সময় প্রতিপক্ষের আঘাতে দেলোয়ার হোসেন গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরবর্তীতে মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সিলেট নগরীর কয়েকটি এলাকায় শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, মসজিদের নামকরণ নিয়ে দুই পক্ষের বিরোধ থেকেই এই সংঘর্ষের ঘটনা ঘটে। এখনো পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।