সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গরু মহিষসহ প্রায় ৭০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এসব মালামাল জব্দ করে বলে জানিয়েছে ৪৮ বিজিবি।
বিজিবি জানায়, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাবাজার, প্রতাপপুর, তামাবিল, সংগ্রাম ও ডিবির হাওর বিওপি অভিযান চালিয়ে ভারতীয় গরু, মহিষ, মোবাইল ফোনের ডিসপ্লে, লেহেঙ্গা, কম্বল, কসমেটিক্স, চকোলেট, জিারা এবং জুসের চালান জব্দ করা হয়।
এসব পণ্যের বাজারমূল্য ধরা হয়েছে প্রায় ৬৮ লাখ ৬৮ হাজার ৮শ’ টাকা।এ ব্যাপাওে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আর জব্দকৃত মালামালের বিষয়ে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।