ঢাকাTuesday , 20 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

২৪ ঘণ্টার অ ভি যানে বিভিন্ন অপরাধে ৩০ জনকে গ্রে ফ তার

rising sylhet
rising sylhet
October 20, 2026 10:20 pm
Link Copied!

ads

২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে ৩০ জনকে গ্রেফতার ।আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

 

 

এসএমপি সূত্রে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালিত হয়।অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক কারবারি, বিনা পরোয়ানা এবং মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেফতারকৃতসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

 

 

এ সময় ১৫ পিস ইয়াবা, ২৫ বোতল ফেয়ারডিল মাদক, ৫৫ পিস ভারতীয় কম্বল, ৬৪০ পিস ভারতীয় চকলেট, ৪৭৪টি রেডবুল এনার্জি ড্রিংক ও ১৯০ বয়াম হরলিক্স উদ্ধার করা হয়েছে।এদিকে, সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগও অভিযান পরিচালনা করেছে। অভিযানে ৯৭টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ads

 

 

 

 

এর মধ্যে ৪৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ৫১টি যানবাহন আটক করা হয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। নিরাপদ সিলেট গড়তে মহানগর পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসএমপির মিডিয়া বিভাগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।