ঢাকাTuesday , 20 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

যুবককে কুপিয়ে হ ত্যা র অ ভি যোগ

rising sylhet
rising sylhet
October 20, 2026 10:17 pm
Link Copied!

ads

কানাইঘাটে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে কানাইঘাটের ২নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামে এ ঘটনা ঘটেছে।

 

 

 

 

নিহত শাহাবউদ্দিন (৩২)। তিনি ২নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামের মৃত মুদরিছ আলীর ছেলে। শাহাবউদ্দিন পেশায় সিএনজি অটোরিকশা চালক।স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কানাইঘাটের সুরইঘাট এলাকার একটি ষ্টেশনে সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধ হয় দুই চালকের। এরই জেরে মঙ্গলবার সকালে ২নং লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সামতলা এলাকায় শাহাবউদ্দিন পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা জাকারিয়া, তার ভাই ইয়াহিয়া ও শাহরিয়াসহ কয়েকজন হামলা চালায়।

 

 

 

এ সময় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ads

 

 

 

অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জের ধরে একজনকে কোপানো হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ ঘটনায় আইনি বিষয় প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।