ঢাকাTuesday , 13 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
October 13, 2026 5:06 pm
Link Copied!

ads

সিলেট, ১২ অক্টোবর ২০২৬ বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায়, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় পাঁচ দিনব্যাপী ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর আঞ্চলিক পর্ব, অঞ্চল-৫ (সিলেট ও ময়মনসিংহ)-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মো. নূর হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাবেক ক্রীড়াবিদ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মকসুদ আহমদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাবেক খেলোয়াড় ও নতুন কুড়ি স্পোর্টস সিলেটের দাবার আহবায়ক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি। শুভেচ্ছা বক্তব্য দেন প্রাক্তন দাবাড়ু শাহ মাহফুজুল করিম, মর্ডান ওয়াল পেপারের পরিচালক সাবেক ক্রীড়াবিদ রিদোয়ান চৌধুরী ও সাবেক খেলোয়াড় অ্যাডভোকেট সৈয়দ শাহজাহান মেহেদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক ও তেতলী ইউনিয়ন এর চেয়ারম্যান অলিউর রহমান এবং ফখরুল ইসলাম রুমেল। এ ছাড়া উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা চেস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সহিদুল ইসলাম, বাংলাদেশ চেস অ্যাসোসিয়েশনের সদস্য মো. মোছাব্বির আলী, সাবেক ক্রীড়াবিদ জহুর আলী,জেলা তথ্য অফিস, সিলেটের কর্মকর্তা মো. মিজানুর রহমান, শামসুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক নাদিয়া আক্তার পপিসহ সংশ্লিষ্ট ক্রীড়াবিদ ও সংগঠকরা।

ads

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সুনামগঞ্জ জেলার দাবাড়ু শতদ্রু শোভন দে। দ্বিতীয় স্থান অর্জন করেন সিলেট বিভাগীয় দাবাড়ু সাইফুল ইসলাম চৌধুরী এবং তৃতীয় স্থান অর্জন করেন সিলেট জেলার দাবাড়ু সংস্থার সনাতন জাহিদ।

চতুর্থ স্থান অর্জন করেন শেরপুর জেলা দাবাড়ু মো. আব্দুর রউফ আজিজ এবং পঞ্চম স্থান অর্জন করেন ময়মনসিংহ জেলা দাবাড়ু মো. জামাল উদ্দিন।

প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী খেলোয়াড়দের যথাক্রমে ৫ হাজার, ৩ হাজার ও ২ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়। বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও মৌসুমী ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা মো. মিনহাজুর রহমান মিনহাজ বিজয়ীদের হাতে এই প্রাইজমানি তুলে দেন। এ ছাড়া সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে পাঁচজন বিজয়ীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।