ঢাকাSaturday , 24 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামীলীগ স ন্ত্রা সী সংগঠন-হানিফ

rising sylhet
rising sylhet
October 24, 2026 9:04 pm
Link Copied!

ads

আওয়ামীলীগ সন্ত্রাসী সংগঠন হানিফ।গোপালগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায় আবারও প্রমাণ হয় আওয়ামীলীগ সন্ত্রাসী সংগঠন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ।শনিবার (২৪ অক্টোবর) বিকেলে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।আবু হানিফ তার পোস্টে বলেন,‘জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর নারকীয় হামলা করেছিলো আওয়ামিলীগ ও তার অঙ্গসংগঠন।

 

 

 

এতো হত্যাযজ্ঞ চালিয়েও ক্ষমতা টিকিয়ে রাখতে পারে নাই আওয়ামিলীগ। অবশেষে ছাত্র জনতার আন্দোলনের মুখে বাধ্য হয়ে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেয়। শুধু শেখ হাসিনা নয়,আওয়ামিলীগের অনেক নেতা বিদেশে পালিয়ে যায়। পলাতক নেতারা নানা ভাবে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ায়, হুমকি ধামকি দেয়। যদিও বাস্তবে এদের দেশে ফেরার কোন সুযোগ নাই।

 

 

 

তিনি আরও লেখেন, আজকে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামিলীগের নেতাকর্মীরা পুলিশের উপর করে ও পুলিশের গাড়ি ভাংচুর করে। এসময় পুলিশের দুই সদস্য আহত হয়। গোপালগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায় আবারও প্রমাণ হয় আওয়ামীলীগ সন্ত্রাসী সংগঠন।

ads

 

 

আওয়ামীলীগ যে একটা সন্ত্রাসী সংগঠন তা বার বার প্রমাণ দিচ্ছে। নিষিদ্ধ আওয়ামিলীগের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সরকার কে আরও কঠোর হওয়ার আহবান রইলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।