ঢাকাFriday , 23 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

এনসিপি পুরোপুরি জামায়াতের পেটে ডুকে গেছে-হানিফ

rising sylhet
rising sylhet
October 23, 2026 10:46 pm
Link Copied!

ads

গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ মন্তব্য করে বলেন,এনসিপি পুরোপুরি জামায়াতের পেটে ডুকে গেছে।শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।পোস্টে তিনি লেখেন, ‘শুধু জামায়াতের বিরোধিতা করার কারণে আজকে এনসিপির এই দুই নারী নেত্রীকে নীতিনির্ধারণী ফোরাম থেকে বাদ দিয়ে দিলো।

 

 

 

এই দুই নারী নেত্রীকে বাদ দিয়ে এনসিপি প্রমাণ করলো তারা এখন পুরোপুরি জামায়াতের পেটে ডুকে গেছে’।আবু হানিফ তার পোস্টে বলেন,”এনসিপি গঠনের পর থেকেই মানুষের একটা ধারণা ছিলো যে এটা জামায়াত নিয়ন্ত্রিত একটি সংগঠন। নির্বাচনের সময় মানুষের ধারণা বাস্তবে প্রমাণ হয়। জামায়াতের সাথে জোটের বিষয়ে সবচেয়ে বেশি বিরোধিতা করেছিলো এনসিপির নীতিনির্ধারণী ফোরামের দুই সদস্য সামান্তা শারমিন ও নাহিদা সারওয়ার নিভা। এই দুই নারীর জুলাই গণঅভ্যুত্থানে অনেক ভূমিকা ছিলো,শুধু জুলাই গণঅভ্যুত্থানে নয় বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনেও এরা সামনে ছিলো।

ads

 

 

 

শুধু জামায়াতের বিরোধিতা করার কারণে আজকে এনসিপির এই দুই নারী নেত্রীকে নীতিনির্ধারণী ফোরাম থেকে বাদ দিয়ে দিলো। এই দুই নারী নেত্রীকে বাদ দিয়ে এনসিপি প্রমাণ করলো তারা এখন পুরোপুরি জামায়াতের পেটে ডুকে গেছে। কেননা এখন আর জামায়াতের বিরোধিতা করার মত এনসিপির নীতিনির্ধারণী ফোরামে আর কেউ নাই। ফলে এখন থেকে জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে এনসিপি আগের চেয়ে আরও বেশি ভূমিকা পালন করতে পারবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।