জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে আন্ত: জেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) রাত পৌণে ১১টার দিকে গোয়াইনঘাট থানাধীন আমবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আলী আহমদ (৪০)। তিনি জকিগঞ্জের হাড়িকান্দির (আটগ্রাম) এলাকার সবু মিয়ার ছেলে।পুলিশ জানায়, রবিবার (২৫ অক্টোবর) রাত পৌণে ১১টার দিকে গোয়াইনঘাট থানাধীন আমবাড়ী এলাকা থেকে আন্ত:জেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করা হয়। গত ৯ অক্টোবর দিবাগত রাত ৪টার দিকে জকিগঞ্জের বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল কামারগ্রামে মাস্টার জামাল আহমদের বাড়িতে ডাকাতির ঘটনার মামলায় তাকে গ্রেফতার করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে। ডাকাতির ঘটনায় জড়িত অন্য সদস্যদেরও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।