ঢাকাMonday , 26 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট বিভাগের ৫১৬ জনের নাম-চোরাকারবারিদের বিশাল নেটওয়ার্ক

rising sylhet
rising sylhet
October 26, 2026 4:25 pm
Link Copied!

ads

দেশের সীমান্তজুড়ে সক্রিয় হয়ে উঠেছে চোরাকারবারিদের বিশাল নেটওয়ার্ক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি উপেক্ষা করে প্রতিবেশী ভারত ও মিয়ানমার থেকে মাদক, অস্ত্র, গবাদিপশুসহ বিভিন্ন পণ্যের প্রবেশ ক্রমেই বাড়ছে। এসব কারবারে দেশের সীমান্তবর্তী জেলাগুলোসহ ৩৮ জেলার ৪ হাজার ৮৩৯ জন চোরাকারবারি জড়িত বলে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

 

 

এরমধ্যে রয়েছে সিলেট বিভাগের ৫১৬ জনের নাম।গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী- চোরাকারবারি তালিকায় সিলেট জেলার ১১০ জন, মৌলভীবাজারের ১৫৭ জন এবং সুনামগঞ্জের ১০৫ জনের নাম রয়েছে। সিলেটের সীমান্তজুড়ে চোরাচালান নেটওয়ার্কে তাদের সম্পৃক্ততা রয়েছে বলে তাদের প্রতিবেদনে জানানো হয়।

 

 

 

 

গোয়েন্দা প্রতিবেদনে চোরাচালানের সঙ্গে জড়িত সিলেটে যাদের নাম উঠে এসেছে তারা হলেন- কানাইঘাটের চারিকাটার শাহজাহান মিয়া, ডাউকেরগুলের হাসান আলী, মিকিরপাড়ার মইনুল ইসলাম, বালিছড়ার সোহেল উদ্দিন, কোম্পানীগঞ্জের লামাগ্রামের আলাল মিয়া, গোয়াইনঘাটের দমদমা হাওরের ফরচান, বিছনাকান্দির আবুল হোসেন, তামাবিলের আবদুর রহমান, জকিগঞ্জের খাসিরচরের জালাল, গঙ্গাজলের সিহাব, পীরের চকের উজ্জ্বল, ঘিলাতৈলের শামসুল হক, হরিপুরের আবদুর রশিদ, জৈন্তাপুরের নিশ্চিন্তপুরের জহিরুল, লামাবস্তির সুমন মিয়া, ফেঞ্চুগঞ্জের ফয়সাল আহমেদ, বিয়ানীবাজারের বাঙ্গালহুদার আবু হানিফ, টেকের কোনার বিল্লাল হোসেন, গজুকাটার সাদেক মিয়া।

ads

 

 

গোয়েন্দা তথ্য অনুযায়ী- সিলেটের কানাইঘাট, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জকিগঞ্জ, জৈন্তাপুর ও বিয়ানীবাজারের বিভিন্ন সীমান্ত পয়েন্টে চোরাচালানের অভিযোগ রয়েছে। এসব এলাকায় মাদক, অস্ত্র, গবাদিপশু এবং বিদেশি পণ্য অবৈধভাবে আনা-নেওয়ার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারি করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।