যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে সিলেটে পালিত হয়েছে ‘১৬ জুলাই জুলাই শহিদ দিবস-২০২৬’।
বুধবার (১৬ জুলাই) জেলা প্রশাসন, সিলেটের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকালে নগরীর রিকাবীবাজারস্থ জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় “আমরা জুলাই যোদ্ধা, সিলেট জেলা শাখা”-এর নেতৃবৃন্দও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও “আমরা জুলাই যোদ্ধা, সিলেট জেলা শাখা”-এর উপদেষ্টা মো. আব্দুল কাইয়ুম চৌধুরী।
আলোচনা সভায় শহিদ পরিবারের সদস্য, আহত জুলাই যোদ্ধা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। আমরা জুলাই যোদ্ধা, সিলেট জেলা শাখা-এর পক্ষে বক্তব্য দেন সদস্য সচিব এম এ মতিন। তিনি জুলাই যোদ্ধাদের গেজেট দ্রুত বাস্তবায়ন, আহতদের উন্নত চিকিৎসা এবং শহিদ পরিবারের পুনর্বাসনের দাবি জানান।
এসময় সংগঠনের উপদেষ্টা আবুল কাহের মোহাম্মদ শামিম, রেজাউল হাসান কয়েস লুদি, আহ্বায়ক আলাল আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিসবাহ আহমেদ জেহিন, ফরিদ মিয়া, সেলিম আহমদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আব্দুল জলিলসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। শেষে জুলাইয়ের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।