ঢাকাThursday , 5 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের অ ভি যা নে ছি ন তা ইকারী চক্রের একজনকে আ ট ক

rising sylhet
rising sylhet
November 5, 2026 4:11 pm
Link Copied!

ads

কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ছিনতাইকারী চক্রের একজনকে আটক করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারের সামনে থেকে তাকে আটক করা হয়।

 

 

 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা এই তথ্য জানিয়েছে।আটক ফাহিদ ওরফে মো. ফাহিম আহম্মেদ (২৬) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সতপুর বন্নি এলাকার মৃত কানু মিয়ার ছেলে।পুলিশ জানায়, বুধবার সকাল সোয়া ৮টার দিকে বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারের সামনে এক ছিনতাইকারী পথচারীদের ধারালো ছুরা দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা করছিল।

ads

 

 

 

 

এ সময় একটি ছোঁড়াসহ তাকে আটক করা হয়।তার বিরুদ্ধে মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা থানা ও সিলেটের শাহপরান (রহ.) থানায় ৩টি মামলা রয়েছে।সিলেট মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মো. আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।