ঢাকাSunday , 22 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সোমবার

rising sylhet
rising sylhet
January 22, 2023 8:54 pm
Link Copied!

ads

ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সোমবার,বিয়ানীবাজারের আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সোমবার।

আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সকাল ১১টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা বেগম চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিলেটভিউ২৪ডটকম’র সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ প্রতিদিন সিলেটের নিজস্ব প্রতিবেদক শাহ দিদার আলম নবেল, সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও ডেইলি নিউএজ’র সিলেট প্রতিনিধি মনিরুজ্জামান মনির, গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার শফিকুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানি মাজুমদার প্রমুখ।

ads

গত বছরের ৫ নভেম্বর এই পরীক্ষা আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গোলাপগঞ্জের উত্তর বাদেপাশা ইউনিয়নের আমকুনার যুক্তরাজ্য প্রবাসী মিডল্যান্ড শাখা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, শিক্ষানুরাগী ও সমাজ সেবক কামরুল আলম দুলালের পিতা, মহান মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম ইব্রাহিম আলীর নামে প্রতিষ্ঠিত ইব্রাহিম আলী স্মৃতি পরিষদের উদ্যোগে এ মেধাবৃত্তি পরীক্ষা ২০২১ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে। সার্বিক পৃষ্ঠপোষকতা করছেন কামরুল আলম দুলাল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।