রাইজিংসিলেট- ইমাম ও আলেমদের কল্যাণে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। একই সঙ্গে মাদ্রাসায় যৌন নিপীড়নসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।
শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের ইমাম, আলেম ও কওমি ওলামায়ে কেরাম ইসলামের গুরুত্বপূর্ণ সেবক। তাঁদের কল্যাণ ও স্বার্থ রক্ষায় প্রয়োজনে নিজের রক্ত দিতেও তিনি পিছপা হবেন না।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মাদ্রাসায় যৌন নিপীড়ন ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে উদ্বেগ জানান মন্ত্রী। এ ধরনের ঘটনা যাতে আবার না ঘটে, সে জন্য সরকার প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দেন তিনি।
সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
ধর্মীয় সম্প্রীতি রক্ষার বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের উসকানি যেন সমাজে ধর্মীয় বিভেদ সৃষ্টি করতে না পারে, সেদিকে নজর রাখতে হবে।
এ ছাড়া জুমার খুতবায় মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধের বিরুদ্ধে মানুষকে সচেতন করার জন্য ইমামদের প্রতি আহ্বান জানান ধর্মমন্ত্রী। তাঁর মতে, সমাজে ইমামদের বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে। তাই অপরাধ প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা তৈরিতে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
দর্শনার্থীদের ভিড়ে মুখর সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলা
কাউন্সিল অধিবেশনে জাতীয় ইমাম সমিতির নেতারা ইমামদের বেতন-ভাতা বাড়ানোসহ বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা কামনা করেন।