এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড।জামালপুরে এক তরুণীকে (২৩) ধর্ষণ মামলায় ইউনুছ আলী (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।সোমবার (৯ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. ফজলুল হক বলেন, দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কুমারের চর এলাকার এক তরুণী ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে একই এলাকার মো. ইউনুছ আলী তাকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করেন।
এ ঘটনায় ভুক্তভোগী জামালপুর আদালতে মামলা করেন। মামলার দীর্ঘ কার্যক্রমে ৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ১০ বছর পর আসামির উপস্থিতিতে সোমবার দুপুরে রায় ঘোষণা করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।