ঢাকাTuesday , 3 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনাসহ ১১ থেকে ১২ জন আসামির সম্পত্তি বিক্রির অর্থের অর্ধেক দেওয়ার উদ্যোগ

rising sylhet
rising sylhet
November 3, 2026 4:02 pm
Link Copied!

ads

শেখ হাসিনাসহ ১১ থেকে ১২ জন আসামির সম্পত্তি বিক্রির অর্থের অর্ধেক দেওয়ার উদ্যোগ।২৪-এর জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে ক্ষমতাচ্যুত দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ থেকে ১২ জন আসামির সম্পত্তি বিক্রির অর্থের অর্ধেক দেওয়ার উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 

 

 

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হচ্ছে।মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের পরিবারের মধ্যে অর্থ বিতরণের নির্দেশনা রয়েছে।

 

 

 

চিফ প্রসিকিউটর জানান, আসামিরা নির্ধারিত ৩০ দিনের মধ্যে রায়ের বিরুদ্ধে আপিল করেননি। তাই তারা আপিল করবেন না বলে ধরে নেওয়া হচ্ছে। আজই (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে চিঠি পাঠানো হবে।

ads

 

 

তিনি আরও বলেন, আসামিরা তাদের সম্পত্তি বিক্রি করে দিতে পারেন—এমন আশঙ্কা রয়েছে। এ কারণে পলাতক আসামিদের সম্পত্তি সরকারের হেফাজতে নেওয়ার জন্য ট্রাইব্যুনাল থেকে চিঠি দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।