ঢাকাMonday , 28 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

এবার নতুন এক আ ন্দো ল নের ডাক দিয়েছে তেলাপোকা জনতা পার্টি

rising sylhet
rising sylhet
September 28, 2026 6:38 pm
Link Copied!

ads

এবার নতুন এক আন্দোলনের ডাক দিয়েছে তেলাপোকা জনতা পার্টি।ভারতের মুম্বাইয়ে শিবাজী পার্কে সমাবেশের অনুমতি না মেলায় এবার নতুন এক আন্দোলনের ডাক দিয়েছে ককরোচ বা তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)।সোমবার (২৮ সেপ্টেম্বর) এই আন্দোলনের কথা জানান দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। ঘোষণা অনুযায়ী, আগামী ২ অক্টোবর ভারতের বাণিজ্যিক রাজধানীখ্যাত মুম্বাইয়ে ‘জেল ভরো আন্দোলন’ করবে তরুণদের এই প্লাটফর্মটি।

 

 

 

 

খবর দ্য টাইমস অব ইন্ডিয়ার।প্রতিবেদন অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ২ অক্টোবর শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি চেয়েছিল সিজেপি। তবে মুম্বাই হাইকোর্টের ২০১৩ সালের এক আদেশের কথা উল্লেখ করে রোববার (২৭ সেপ্টেম্বর) মুম্বাই পুলিশ জানায়, শিবাজী পার্ক কেবল ক্রীড়া সংক্রান্ত কাজে ব্যবহার করা যাবে।পুলিশ আরও জানায়, এই কর্মসূচির ফলে আবাসিক এলাকায় ‘শব্দদূষণ’ সৃষ্টি হতে পারে।

 

 

 

 

 

তাছাড়া আশেপাশের এলাকায় বেশ কিছু বড় হাসপাতাল থাকায় প্রতিবাদ থেকে সৃষ্ট যানজট রোগী পরিবহনে ব্যাঘাত ঘটাতে পারে।মুম্বাই পুলিশের এমন অবস্থানের জবাবে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্দের গত জানুয়ারিতে একই স্থানে একটি জনসভায় ভাষণ দেওয়ার ভিডিও শেয়ার করে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে প্রশ্ন তোলেন, তবে শিন্দে কীভাবে এই জায়গায় অনুষ্ঠানের অনুমতি পেয়েছিলেন?

ads

 

 

 

 

 

এদিকে, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) ভারতীয় আরেক সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক অনুসন্ধানী প্রতিবেদনে জানা যায়, ভোটার তালিকার স্পেশাল ইনটেন্সিভ রিভিশন (এসআইআর) সংক্রান্ত নির্বাচন কমিশনের একাধিক সিদ্ধান্তে ১০ মাসে অন্তত ১৪ বার আপত্তি জানিয়েছেন দুই নির্বাচন কমিশনার। এই প্রতিবেদনের পরপরই প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং তার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধিতে ব্যবস্থা নেয়ার দাবি জানায় ককরোচ বা তেলাপোকা জনতা পার্টি।

 

 

 

 

 

সংবাদপত্রটির প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী এসআইআর সম্পর্কিত কিছু সিদ্ধান্ত তাদের না জানিয়েই নেওয়া হয়েছে উল্লেখ করে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানান।গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সিজেপি হুঁশিয়ারি দিয়েছিল, শনিবারের (২৬ সেপ্টেম্বর) মধ্যে প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশব্যাপী আন্দোলন শুরু হবে। দীপকে এই ঘোষণা দিয়ে তখন বলেন, ‘চলুন, এই গান্ধী জয়ন্তীতে আমরা গণতন্ত্র রক্ষার অঙ্গীকার করি।একইসঙ্গে তিনি জানান, আন্দোলনটি মুম্বাই থেকে শুরু হয়ে পরবর্তীতে ভারতের অন্যান্য শহরে ছড়িয়ে দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।