ঢাকাSunday , 27 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে পৌঁছেছে ৬টি মার্কিন এফ-৩৫, ওহ ২০০ সেনা

rising sylhet
rising sylhet
September 27, 2026 2:00 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- ভারতের যোধপুরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের ছয়টি এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমান। এসব যুদ্ধবিমানের সঙ্গে দুই শতাধিক মার্কিন বিমানবাহিনীর সদস্যও ভারতে গেছেন। বহুজাতিক ‘তরঙ্গ শক্তি’ বিমান মহড়ায় এবারই প্রথম অংশ নিচ্ছে মার্কিন এফ-৩৫।

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি বলেন, যোধপুরে পৌঁছানোর পর মার্কিন এফ-৩৫গুলো ভারতীয় বিমানবাহিনী ও অন্যান্য অংশগ্রহণকারী দেশের বিমানবাহিনীর সঙ্গে মহড়ায় অংশ নেবে।

ভারতীয় বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, ‘তরঙ্গ শক্তি’র দ্বিতীয় সংস্করণ ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত যোধপুর বিমানঘাঁটিতে অনুষ্ঠিত হচ্ছে। এতে যুক্তরাষ্ট্র ছাড়াও ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত অংশ নিচ্ছে।

ছোটমণি নিবাসের শিশুদের মধ্যে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার খাদ্য, বস্ত্র ও খেলনা বিতরণ

ads

মহড়ায় ভারত নিজেদের বিভিন্ন যুদ্ধবিমান ও সামরিক সক্ষমতা প্রদর্শন করবে। এর মধ্যে রয়েছে রাফায়েল, মিরাজ-২০০০, জাগুয়ার, তেজস, মিগ-২৯ ও সুখোই-৩০ এমকেআই।

বহুজাতিক এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য হলো অংশগ্রহণকারী দেশগুলোর বিমানবাহিনীর মধ্যে সমন্বয় ও যৌথভাবে অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানো। একই সঙ্গে বিভিন্ন দেশের বিমানবাহিনীর অভিজ্ঞতা ও কৌশল বিনিময়ের সুযোগ তৈরি হবে।

পেস বোলার খুঁজতে আবারও শুরু হতে যাচ্ছে ‘রবি বোলার হান্ট-সিলেট হবে যেদিন

এবারের মহড়ায় এফ-৩৫ যুদ্ধবিমানের অংশগ্রহণকে বিশেষভাবে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে, কারণ ভারতের মাটিতে আয়োজিত এমন বহুপাক্ষিক বিমান মহড়ায় এই প্রথম যুক্তরাষ্ট্রের এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান অংশ নিচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।