ঢাকাWednesday , 30 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যালিফোর্নিয়ায় ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি

rising sylhet
rising sylhet
September 30, 2026 2:12 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে আনুষ্ঠানিকভাবে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর মাধ্যমে ওয়াশিংটনের পর দ্বিতীয় মার্কিন অঙ্গরাজ্য হিসেবে ক্যালিফোর্নিয়া দুই ঈদকে এ ধরনের স্বীকৃতি দিল। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের আ ন্দোলন, ২৪ ঘণ্টা অবরুদ্ধ অধ্যক্ষ-শিক্ষক

নতুন আইন অনুযায়ী, অঙ্গরাজ্যের সরকারি ও স্কুলের কর্মীরা নিজেদের বিদ্যমান ছুটির সুবিধা ব্যবহার করে ঈদের ধর্মীয় আয়োজন ও উৎসবে অংশ নেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি স্থানীয় সিদ্ধান্তের ভিত্তিতে সরকারি স্কুল ও কমিউনিটি কলেজগুলো ঈদের দিন বন্ধ রাখা যেতে পারে।

সিলেটে ৫০ পিস ইয়াবাসহ মা-ছেলে আ ট ক

অ্যাসেম্বলি সদস্য ম্যাট হ্যানির উত্থাপিত অ্যাসেম্বলি বিল ২০১৭ (AB 2017)-এর মাধ্যমে এই ব্যবস্থা চালু হয়েছে। গভর্নর গ্যাভিন নিউজম বিলটিতে স্বাক্ষর করেছেন। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের আ ন্দোলন, ২৪ ঘণ্টা অবরুদ্ধ অধ্যক্ষ-শিক্ষক

ads

এদিকে, কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের ক্যালিফোর্নিয়া শাখা আইনটিকে স্বাগত জানিয়েছে। সংগঠনটির ভাষ্য, ধর্মীয় উৎসব পালনের কারণে মুসলিম শিক্ষার্থী ও কর্মীদের পড়াশোনা বা কর্মস্থলের দায়িত্বে সমস্যায় পড়ার যে পরিস্থিতি তৈরি হতো, নতুন আইন তা মোকাবিলায় সহায়ক হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য, শহর ও স্থানীয় প্রশাসন এর আগেও ঈদকে বিভিন্নভাবে স্বীকৃতি দিয়েছে। তবে ২০২৫ সালে ওয়াশিংটন প্রথম অঙ্গরাজ্য হিসেবে ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে আনুষ্ঠানিকভাবে রাজ্য পর্যায়ের ছুটি হিসেবে স্বীকৃতি দেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।