ঢাকাThursday , 22 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বরের মোটরসাইকেল চুরি অতঃপর

rising sylhet
rising sylhet
October 22, 2026 9:35 pm
Link Copied!

ads

বরের মোটরসাইকেল চুরি অতঃপর।যশোরের মণিরামপুরে বিয়ের অনুষ্ঠান চলাকালে বরের মোটরসাইকেল চুরি হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।বর সালাউদ্দিন উদ্দিন সোহাগ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঝিনাইদহ শাখায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত।

তার বাড়ি কেশবপুর উপজেলার মান্দারডাঙ্গা গ্রামে।মঙ্গলবার হাকিমপুর গ্রামের শিক্ষক আব্দুল কাদেরের ছোট মেয়ের সঙ্গে তার বিয়ে হয়।পারিবারিক সূত্র জানিয়েছে, দুপুরের পর বরযাত্রীর গাড়িবহরের সঙ্গে সালাউদ্দিনের ফুফাতো ভাই বাঁধন মোটরসাইকেলটি চালিয়ে বিয়েবাড়িতে যান। সালাউদ্দিন ছিলেন বরের গাড়িতে।

বরের মামা মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর বলেন, বিয়ে বাড়ির সামনে অন্য গাড়ির পাশে পাঁচ-ছয়টি মোটরসাইকেল রাখা ছিল।বিকেল সাড়ে তিনটার দিকে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে দেখা যায় মোটরসাইকেলটি নেই। আশপাশে খুঁজেও সন্ধান মেলেনি। এরপর তিনি ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দেন।সেলিম জাহাঙ্গীর বলেন, মোটরসাইকেল খোয়া যাওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হোসেনকে জানানো হয়।

ads

বুধবার (২১ অক্টোবর) বউভাতের পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে বলে তিনি জানান।তবে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) এনামুল হোসেন অবশ্য বলেছেন এ বিষয়ে কেউ তাকে কিছু জানায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।