ঢাকাSunday , 31 December 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গত এক বছরে সড়ক দুর্ঘটনায় ১২০ জনের মৃত্যু হয়েছে

rising sylhet
rising sylhet
December 31, 2023 7:40 pm
Link Copied!

ads

গত এক বছরে সড়ক দুর্ঘটনায় ১২০ জনের মৃত্যু হয়েছে ।

২০২৩ সালের জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত এসব দুর্ঘটনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায়।দুর্ঘটনাগুলোর অধিকাংশ ঢাকা-সিলেট মহাসড়কে ঘটেছে। গত এক বছরে সড়ক দুর্ঘটনায় ১২০ জনের মৃত্যু হয়েছে।

গণমাধ্যমের খবর বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাফিক আইন অমান্য করার কারণে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে।

ads

এর মধ্যে মাধবপুর উপজেলায় ৩১ জন, বাহুবলে ২৩, চুনারুঘাটে ১৭, শায়েস্তাগঞ্জে ১২, নবীগঞ্জে ১১, বানিয়াচংয়ে নয়, লাখাইয়ে সাত, আজমিরীগঞ্জে দুই ও সদর উপজেলায় আটজনের মৃত্যু ঘটে। নিহতদের মধ্যে ১৮ জন নারী, ১২টি শিশু ও ৯০ জন পুরুষ। এদের অধিকাংশই মারা যান মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা দুর্ঘটনায়।

স্থানীয়রা বলছেন, ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধ তিন চাকার গাড়ি (ত্রি-হুইলার) চলাচল নিষিদ্ধ হলেও হবিগঞ্জ অংশে এসব যানবাহন দিনরাত চলছে। উচ্চ আদালতের আদেশ বাস্তবায়ন করলে দুর্ঘটনা কমে যেত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।