ফজল উদ্দিন ছাতক প্রতিনিধিঃসুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের পশুর হাট পরিচালনা ও রেলওয়ের জমি ব্যবহার নিয়ে চলমান বিরোধের জেরে ইজারাদার হিফজুল বারি শিমুলের পক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ পশুর হাটে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ইউনিয়ন বিএনপির আহবায়ক আবদুল হক। তিনি উল্লেখ করে বলেন, অলিউর রহমান চৌধুরী বকুলের বিরুদ্ধে বাজারের জায়গা দখল, সরকারি রাজস্ব ফাঁকি, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি নিয়ে বিরোধ এবং রাজনৈতিক প্রভাব ব্যবহারের অভিযোগ তোলা হয়।
আরও বলা হয়, বর্তমানে নির্ধারিত গরুর হাটের জায়গা না থাকায় ব্যক্তিমালিকানাধীন জমি ভাড়া নিয়ে পশুর হাট পরিচালনা করা হচ্ছে। এ বছর গোবিন্দগঞ্জ এলাকার প্রায় ৬৫ জনকে অংশীদার করে জমি ভাড়া নিয়ে হাট পরিচালনা করছেন ইজারাদার শিমুল। তবে এ নিয়ে বকুল বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ দিয়ে হয়রানি করছেন বলে অভিযোগ করেন।
এ ছাড়া রেলওয়ের জমিতে অস্থায়ী বাজার পরিচালনা ও অবৈধ স্থাপনা নিয়ে বিরোধের কথাও তুলে ধরা হয়। বাজারের পরিবেশদূষণের কারণে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশের ভবনের দরজা-জানালা বন্ধ রাখতে হচ্ছে বলেও অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে এসব বিষয়ে সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে প্রশাসন ও সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের প্রতি জোর দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম, ফজলুল করিম বকুল, রুহুল আমীন, ছাদিকুর রহমান, সিরাজ উদ্দিন, আমীন উদ্দিন, আশরাফুর রহমান এনাম, নজির আহমদ, শামীম আহমদ, জাহাঙ্গীর আলম, সুমন আহমদ, জুয়েল মেম্বার, মাহবুব আহমদ, আবদুল মমিন, লায়েক আহমদ, ইমাম উদ্দিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পশুর হাটের ইজারাদারের অন্যান্য অংশীদারগণ উপস্থিত ছিলেন।