ঢাকাWednesday , 7 May 2025
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হ ত্যা র অ ভি যো গ

rising sylhet
rising sylhet
May 7, 2025 9:01 pm
Link Copied!

ads

ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের ধারালো অস্ত্রের আঘাতে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।নিহত মোস্তফা মিয়া (৩৫) সদর বাউশিয়া গ্রামের শুক্কুর মিয়ার ছেলে। এ ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।

বুধবার (৭ মে) দুপুরে নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের বাউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ads

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় রুবেল ও আলাউদ্দিন নামে দুই জনকে আটক করা হয়েছে। এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে মামলা হিসেবে রুজু করা হবে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে মোস্তফার সঙ্গে পাশের বাড়ির তালিব মিয়ার ছেলেদের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তালিব মিয়ার ছেলেরা মোস্তফা মিয়া, তার স্ত্রী ও ছেলে-মেয়ের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ধারালো দায়ের কুপে মোস্তফা গুরুতর আহত হয়। পরে প্রতিবেশী ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসে। এখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে নেওয়ার পথে এ্যাম্বুলেন্সেই মোস্তফার মৃত্যু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।