ঢাকাWednesday , 28 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছাতকে প্রবাসীর বাড়িতে চুরি, ১ লাখ ৭৯ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ।

rising sylhet
rising sylhet
October 28, 2026 12:57 pm
Link Copied!

ads

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকা, কাপড়চোপড়, ইলেকট্রনিক সামগ্রীসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা চোরচক্রের বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ১ লাখ ৭৯ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে গত ২০ অক্টোবর মঙ্গলবার, ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ খাইরগাঁও গ্রামে।

এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসির স্ত্রী মোছা. ফজরুন বেগম (৫৫)বাদি হয়ে ছাতক থানা লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের আলোকে গত শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

বিশিষ্ট সাংবাদিক আকাশ চৌধুরীর রোগ মুক্তি কামনায় সিলেটের দোয়া মাহফিল

অভিযোগ সূত্রে জানা যায়, ফজরুন বেগমের স্বামী ও ছেলে প্রবাসে থাকায় তাঁরা ছাতক পৌরসভার বাগবাড়ি এলাকায় বসবাস করেন। গ্রামের বাড়িতে নিয়মিত যাতায়াত ও দেখাশোনা করতে গিয়ে ঘটনার প্রায় দুই দিন আগে তিনি বাড়ির অবস্থা দেখে আসেন। পরে ২০ অক্টোবর দিন বা রাতের কোনো একসময় অজ্ঞাতনামা চোরেরা বাড়ির ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।

ads

চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে স্বর্ণালংকার, নগদ ২৫ হাজার টাকা, কাপড়চোপড়, শাড়ি, সেলোয়ার-কামিজ, বিছানার চাদর, পর্দা, সিলিং ফ্যান, পানির মোটর এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ অন্যান্য সামগ্রী। এছাড়া বাথরুম ও রান্না ঘরের বিভিন্ন পানির পাইপ ভেঙ্গে ফেলা হয়। সসব মালামাল ও ক্ষকতির পরিমান আনুমানিক ১ লাখ ৭৯ হাজার টাকা বলে অভিযোগে দাবি করা হয়েছে।

সিলেট বিভাগের ৫১৬ জনের নাম-চোরাকারবারিদের বিশাল নেটওয়ার্ক

ভুক্তভোগী ফজরুন বেগমের অভিযোগ, চুরির ঘটনায় তিনি আর্থিক ক্ষতির পাশাপাশি নিরাপত্তাহীনতায় ভুগছেন। চুরি হওয়া মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

অভিযোগ প্রাপ্তি নিশ্চিত করে বিষয়ে তদন্তপুর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।