ঢাকাশুক্রবার , ৬ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জাবেদ আহমদ একজন বিনয়ী মানবিক মানুষের প্রতিচ্ছবি- মুহিত চৌধুরী

rising sylhet
rising sylhet
অক্টোবর ৬, ২০২৩ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী বলেছেন, জাবেদ আহমদ একজন বিনয়ী মানবিক মানুষের প্রতিচ্ছবি। প্রবাসের শত ব্যস্ততার মধ্যে তিনি ভুলে যাননি দেশ মাটি ও মানুষকে। তিনি নীরবে মানুষের দুঃসময়ে পাশে থাকেন। ইসলাম ধর্মে যেভাবে গোপনে দানের কথা বলা আছে, জাবেদ আহমদ দান করেন সেভাবে। তাঁর এই নীরব কর্ম ইহকাল এবং পরকালে কল্যাণ নিয়ে আসবে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত সাড়ে আটটায় সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রবাসী সদস্য ও সাবেক কার্যকরী পরিষদের সদস্য নিউইর্য়কের তরূণ ব্যবসায়ী জাবেদ আহমদের সম্মানে আয়োজিত প্রীতি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন জাবেদ এক সম্ভান্ত পরিবারের সন্তান। তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও দানশীল তাই একটি ট্রাস্ট গঠন করে সমাজে বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবার পরামর্শ দেন মুহিত চৌধুরী।

প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন, ক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, সহ সভাপতি মো: গোলজার আহমদ হেলাল, কোষাধ্যাক্ষ আব্দুল মুহিত দিদার, সহ সাধারণ সম্পাদক মো: তাওহীদুল ইসলাম,

পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মবরুর সাজু, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জহিরুল ইসলাম মিশু, কার্যকার পরিষদ সদস্য আশীষ দে, মাহমুদ হোসেন খান।

আরো বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, আফরোজ খান, মো: কামাল আহমদ, মাজহারুল ইসলাম সাদী, মো: আলমগীর আলম,আব্দুল হাসিব,আবু জাবের, আব্দুল হান্নান, ময়নুল হাসান আবীর প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।