ঢাকাSunday , 5 July 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কেন এখনো দায়িত্ব নিতে পারেননি সিলেটের নতুন ডিসি?

rising sylhet
rising sylhet
July 5, 2026 12:53 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- সরকারি প্রজ্ঞাপন জারি হলেও সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান এখনো দায়িত্ব গ্রহণ করতে পারেননি। বিষয়টি নিয়ে প্রশাসনিক মহলে নানা আলোচনা থাকলেও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

সিলেট জেলা প্রশাসনের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা জানান, গত ১ জুলাই রেজা হাসানের সিলেটে যোগদানের কথা থাকলেও পরে মন্ত্রণালয় থেকে জানানো হয়, তিনি আপাতত আসছেন না। কবে তিনি দায়িত্ব নেবেন, সে সম্পর্কেও কোনো নতুন নির্দেশনা দেওয়া হয়নি।

প্রশাসনিক সূত্রগুলোর তথ্য অনুযায়ী, গত বুধবার রেজা হাসান সিলেটে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা বিমানবন্দরে পৌঁছেছিলেন। তবে শেষ মুহূর্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে তাকে ফিরে যেতে হয়। একই দিনে কুমিল্লায় তার স্থলাভিষিক্ত রোজী আকতার দায়িত্ব গ্রহণ করেন। পরে রেজা হাসানকে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দেখা গেছে বলেও কয়েকটি সূত্র জানিয়েছে।

সিলেট জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, কেন তার যোগদান স্থগিত রয়েছে সে বিষয়ে তাদের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। ফলে তিনি শেষ পর্যন্ত সিলেটে যোগ দেবেন, নাকি নতুন করে অন্য কাউকে নিয়োগ দেওয়া হবে—তা এখনো অনিশ্চিত।

অন্যদিকে প্রশাসনের একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীর আপত্তির কারণে শেষ মুহূর্তে তার যোগদান স্থগিত করা হয়েছে। তবে এই দাবির পক্ষে সরকার বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ads

রেজা হাসানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। একইভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর সঙ্গে যোগাযোগেরও চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে, ২১ জুন তৎকালীন সিলেটের ডিসি মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। বদলির কারণ সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।

দায়িত্ব পালনকালে সারওয়ার আলমের কয়েকটি প্রশাসনিক সিদ্ধান্ত আলোচনায় আসে। বিশেষ করে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে দানের অর্থ ব্যবস্থাপনায় পরিবর্তনের উদ্যোগ ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

জুলাই জাতীয় সম্মেলন ২০২৬-এ সিলেট জেলা শাখার ৬৯ সদস্যের অংশগ্রহণ

জেলা প্রশাসনের পক্ষ থেকে দানবাক্স ও ঐতিহ্যবাহী দানের ডেগ সিলগালা করার পদক্ষেপে একদিকে মাজার কর্তৃপক্ষ ও একাংশ ভক্ত-অনুসারী আপত্তি জানান, অন্যদিকে অনেকেই এটিকে আর্থিক স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ হিসেবে ইতিবাচকভাবে দেখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।