ঢাকাSaturday , 24 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

টাস্কফোর্সের এক বিশেষ অ ভি যা ন

rising sylhet
rising sylhet
October 24, 2026 8:53 pm
Link Copied!

ads

 শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় বিজিবি, র‌্যাব ও জেলা প্রশাসনের যৌথ টাস্কফোর্সের এক বিশেষ অভিযানে আনুমানিক ৩ কোটি টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ করা হয়েছে।

 

 

 

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে এই অভিযান পরিচালিত হয়।বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় মালামাল পাচার হয়ে আসার গোপন খবরের ভিত্তিতে যৌথ টাস্কফোর্সের একটি দল শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় অভিযান চালায়।অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক।

 

 

 

 

অভিযানে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। অভিযানকালে রেলস্টেশন এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি ও প্রসাধন সামগ্রী (কসমেটিকস) আটক করা হয়।বিজিবি জানিয়েছে, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।

ads

 

 

 

 

বিজিবি আরও জানায়, অবৈধভাবে দেশে এনে পরিবহনের সময় এসব মালামাল জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।চোরাচালান বিরোধী এই অভিযান প্রসঙ্গে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্যের প্রবেশ বন্ধে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি চোরাচালান রুখতে স্থানীয় সাধারণ মানুষের সহযোগিতা ও সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।