ঢাকাSunday , 15 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হলেন কুদ্দুস

rising sylhet
rising sylhet
November 15, 2026 6:45 pm
Link Copied!

ads

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হলেন কুদ্দুস।সিলেট মহানগর পুলিশের (এসএমপি) সাবেক কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি থেকে ডিএমপিতে বদলি করা হয়েছে।তার স্থলাভিষিক্ত হয়ে চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক।রবিবার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

 

 

 

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে ডিএমপিতে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হককে ডিআইজি হিসেবে চট্টগ্রাম রেঞ্জে দায়িত্ব দেওয়া হয়েছে।এ ছাড়া সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি হিসেবে এবং অতিরিক্ত ডিআইজি মো. রাশিদুল ইসলাম খানকে শিল্পাঞ্চল পুলিশে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

ads

 

 

 

 

একই দিনে পৃথক প্রজ্ঞাপনে ফেনী ও গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার পদেও রদবদল করা হয়েছে। ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরে এসব প্রজ্ঞাপন জারি করা হয়। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।উল্লেখ্য, গত ২১ জুলাই এসএমপির কমিশনার থেকে আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছিল। তবে এবার তার নতুন ঠিকানা ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।