ঢাকাSunday , 15 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কর্মস্থলে অনুপস্থিত ছিলেন সিলেট সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা

rising sylhet
rising sylhet
November 15, 2026 6:46 pm
Link Copied!

ads

কর্মস্থলে অনুপস্থিত ছিলেন সিলেট সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা।দেশজুড়ে আমন ধান সংগ্রহ কার্যক্রমের প্রথম দিনে সরকারি নির্দেশনা অমান্য করে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন সিলেট সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সামাদ। ফলে সিলেট সদর উপজেলায় কোনো ধানও সংগ্রহ করা হয়নি। শনিবার (১৪ নভেম্বর) থেকে সারা দেশে একযোগে আমন মৌসুমের ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

 

 

 

 

তবে সংগ্রহ কার্যক্রমের প্রথম দিন সিলেট সদর উপজেলায় কোনো ধান সংগ্রহ করা হয়নি।খাদ্য অধিদপ্তরের সংস্থাপন শাখা থেকে গত ১২ নভেম্বর উপপরিচালক অনির্বাণ ভদ্র স্বাক্ষরিত এক অফিস আদেশে ১৪ নভেম্বর থেকে সারা দেশে একযোগে আমন-২০২৬ মৌসুমের ধান সংগ্রহ শুরুর কথা জানানো হয়। এতে অধিদপ্তরের মাঠপর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীকে ওই দিন নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়।

 

 

 

 

আদেশে আরও বলা হয়, ধান সংগ্রহ কার্যক্রম চলাকালে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। নির্দেশনা পালনে ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। আদেশের অনুলিপি আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়।তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সরকারি এই নির্দেশনা উপেক্ষা করে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সামাদ শনিবার ঢাকায় অবস্থান করছিলেন। এর আগে গত বৃহস্পতিবার তিনি বরিশালে নৌবিহারে অংশ নিতে যান।

ads

 

 

 

এদিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকারিয়া মুস্তফা ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কৃষকেরা উপস্থিত ছিলেন।সদর উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতির বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, আজ সদরে কোনো ধান সংগ্রহ করা হয়নি।

 

 

 

 

সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিলেট বিভাগের বাইরে অবস্থান করছেন। পরবর্তীতে ধান সংগ্রহ করা হবে।এ বিষয়ে সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকারিয়া মুস্তফা জানান, আমরা গোয়াইনঘাটে আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। তবে সিলেট সদর উপজেলার খাদ্য কর্মকর্তা কেন উপস্থিত ছিলেন না, তা আমার জানা নেই। গোয়াইনঘাট থেকে ফিরে এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে এবং খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতির বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।