ঢাকাSunday , 15 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে দলবদ্ধ ধ র্ষ ণে র অ ভি যোগ

rising sylhet
rising sylhet
November 15, 2026 7:14 pm
Link Copied!

ads

বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৫) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

 

 

রোববার (১৫ নভেম্বর) নেত্রকোনার কেন্দুয়া থানায় মামলাটি করা হয়। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।মামলার আসামিরা হলেন- উপজেলার বলাইশিমুল ইউনিয়নের বাসিন্দা মো. শুভ (২৪), মো. নুরে আলম (৩৩) ও শাহ আলম (৩১)। তারা পরস্পরের প্রতিবেশী। ঘটনার পর থেকে তিন আসামিই পলাতক রয়েছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।জানা গেছে, স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে শুভর প্রায় চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে বাড়িতে বাবা না থাকার সুযোগে বিয়ের আশ্বাস দিয়ে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান শুভ।

 

 

 

 

পরে অটোরিকশার জন্য অপেক্ষা করার কথা বলে বাড়ির পেছনের একটি ফসলি জমিতে নিয়ে যান তিনি। শুভর পূর্বপরিকল্পনা অনুযায়ী রাত সাড়ে ১০টার দিকে সেখানে নুরে আলম ও শাহ আলম উপস্থিত হন। একপর্যায়ে শুভ ও শাহ আলম অটোরিকশা আনার কথা বলে সেখান থেকে সরে যান। এ সময় নুরে আলম ওই কিশোরীকে প্রাণনাশের ভয় দেখিয়ে ধর্ষণ করেন । পরে শুভ ফিরে এসে কিশোরীকে ধর্ষণ করেন এবং নিজের মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করতে নুরে আলমকে নির্দেশ দেন। এরপর শুভর সহযোগিতায় শাহ আলমও কিশোরীকে ধর্ষণ করেন।

ads

 

 

 

 

এজাহার অনুযায়ী, শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে শনিবার রাত ১টার মধ্যে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি কাউকে না জানাতে এবং বাড়িতে ফিরে না যেতে কিশোরীকে হুমকি দেন আসামিরা। বাড়িতে ফিরলে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয়ও দেখানো হয়।পরে ভীতসন্ত্রস্ত কিশোরী প্রথমে গোপালপুর গ্রামের এক সহপাঠীর বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করে।

 

 

 

 

সেখানে আশ্রয় না পেয়ে পাশের শিবপুর গ্রামে আরেক সহপাঠীর বাড়ির বারান্দায় রাত কাটায় সে। শনিবার সকাল সাতটার দিকে ওই সহপাঠীর পরিবারের সদস্যরা তাকে দেখতে পেয়ে স্বজনদের খবর দেন। পরে পরিবারের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এরপর পরিবারের কাছে ঘটনার বিস্তারিত জানায় কিশোরী।ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ভুক্তভোগীর বাবার লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।