ঢাকাMonday , 28 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

থাইল্যান্ডে বন্যায় ৮ জনের মৃ ত্যু

rising sylhet
rising sylhet
September 28, 2026 2:04 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- থাইল্যান্ডে টানা বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ সোমবার (২৮ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে।

নিহতদের মধ্যে পাঁচজন সা কাও, দুজন চান্থাবুরি এবং একজন সারাবুরি প্রদেশের বাসিন্দা। রাজধানী ব্যাংককে ভারী বৃষ্টির কারণে দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করা হলেও সেখানে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সিলেটে জিডিএফ ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে মুসলিম চ্যারিটি ইউকে’র নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান

কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে ব্যাংকক ছাড়া দেশের ২৭টি প্রদেশের পাঁচ লাখের বেশি পরিবার এবং প্রায় ১৭ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজধানী ব্যাংককেও প্রায় ৫২ হাজার পরিবার বন্যার প্রভাবে পড়েছে।

ads

ভারী বৃষ্টির কারণে বিভিন্ন এলাকার খাল-নালা উপচে রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। ব্যাংককের কিছু এলাকায় এখনো পানির উচ্চতা বেশি রয়েছে। তবে পানি নিষ্কাশন ব্যবস্থার মাধ্যমে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সিলেটের বিশ্বনাথে দফায় দফায় মাইকিং করে সংগঠিত দু’পক্ষের সং ঘ র্ষে ৩০ জন আ হ ত

বন্যাকবলিত এলাকায় কয়েকটি স্কুল বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি অনেক মানুষকে বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। এতে সোমবার সকালে রাজধানীর সড়ক ও গণপরিবহনে তুলনামূলক কম ভিড় দেখা যায়।

থাইল্যান্ডে সেপ্টেম্বর সাধারণত বর্ষাকালের শেষ পর্যায়। তবে স্থানীয় বাসিন্দাদের অনেকে জানিয়েছেন, এবারের বন্যা ও ভারী বৃষ্টির পরিস্থিতি আগের কয়েক বছরের তুলনায় বেশি তীব্র।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।