ঢাকাTuesday , 22 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দূরপাল্লার বাসে কিলোমিটারে ৮, সিটি সার্ভিসে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব

rising sylhet
rising sylhet
September 22, 2026 12:21 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের গণপরিবহনের ভাড়া সমন্বয়ের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সংগঠনটির প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা এবং সিটি সার্ভিসের বাসে প্রতি কিলোমিটারে ১০ পয়সা ভাড়া বাড়ানো যেতে পারে। একই সঙ্গে লঞ্চের ভাড়া প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা বাড়ানোর প্রস্তাবও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব প্রস্তাব তুলে ধরেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

সংগঠনটির বক্তব্য, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন পরিচালনার ব্যয়ও বাড়ে। ফলে পরিস্থিতি বিবেচনায় ভাড়া পুনর্নির্ধারণের প্রয়োজন হতে পারে। তবে ভাড়া বাড়ানোর আগে প্রকৃত পরিচালন ব্যয় ও যাত্রীদের ওপর এর প্রভাব প্রকাশ্যে তুলে ধরা প্রয়োজন।

ads

যাত্রী কল্যাণ সমিতির অভিযোগ, ভাড়া নির্ধারণের আলোচনায় যাত্রীদের প্রতিনিধিত্ব যথাযথভাবে রাখা হচ্ছে না। তাদের দাবি, পরিবহন মালিক ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার মধ্যে বৈঠক হলেও সাধারণ যাত্রীদের মতামত নেওয়া হচ্ছে না। সিলেট পাউবি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমারের বিরুদ্ধে যত অ ভি যোগ-পর্ব- ২

সংগঠনটি আরও বলেছে, জ্বালানির দাম বৃদ্ধির কারণে পরিবহন খাতে প্রকৃতপক্ষে কতটা অতিরিক্ত ব্যয় হচ্ছে এবং সেই ব্যয় সমন্বয়ের জন্য কতটুকু ভাড়া বাড়ানো প্রয়োজন—এ বিষয়ে স্বচ্ছ তথ্য প্রকাশ করা উচিত। সিলেটে বাণিজ্য মেলার নিয়ন্ত্রণ নিতে মরিয়া তুলি, গফফার বাবলু সিন্ডিকেট-মেলা বন্ধে হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ী

যাত্রীদের স্বার্থ বিবেচনায় নিয়ে ভাড়া নির্ধারণের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করারও দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।