ঢাকাMonday , 21 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

যৌনপল্লী থেকে এক নারীকে উদ্ধার

rising sylhet
rising sylhet
September 21, 2026 6:20 pm
Link Copied!

ads

রানীগঞ্জ যৌনপল্লী থেকে এক নারীকে (২০) উদ্ধার করেছে পুলিশ।পরিবারের পক্ষ থেকে পুলিশের সহযোগিতা চাইলে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে শহরের আমলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কামাল পাশার নেতৃত্বে ওই নারীকে উদ্ধার করা হয়।পুলিশ ও স্বজনরা জানান, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ওই নারী (২০) প্রায় দেড় বছর আগে পরিবারের অমতে বিয়ে করেন।

 

 

 

 

 

এরপর বেকার স্বামীর সঙ্গেই ঢাকায় বসবাস করছিলেন এবং একটি পোশাক কারখানায় চাকরি করতেন তিনি। সম্প্রতি বনিবনা না হওয়ায় তার স্বামী বাড়িতে চলে যান। এর কিছুদিন পর তার স্বামী ঢাকা আসছেন জানিয়ে তাকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আসতে বলেন, কিন্তু স্টেশনে আসার পর তার স্বামীর মোবাইল বন্ধ পায়। এ সময় ওই স্টেশনেই ইনু নামে এক নারীর সঙ্গে তার পরিচয় হয়।

ads

 

 

 

 

 

 

 

এরপর শনিবার (১৯ সেপ্টেম্বর) ইনু তাকে জামালপুরে যেতে বলেন এবং আত্মীয়ের বিয়েতে অংশ নিয়ে পরে ঢাকায় ফিরে যাওয়ার কথা জানান। ইনুর কথায় বিশ্বাস করে ওই নারী রাজিব পরিবহনের একটি বাসে করে জামালপুরে যান। পরে জামালপুর পৌর বাস টার্মিনাল এলাকার ব্রিজ মোড় থেকে তাকে সরাসরি রানীগঞ্জ যৌনপল্লীতে নিয়ে যাওয়া হয়। সেখানে একরাত থাকার পর ভুক্তভোগী বিষয়টি বুঝতে পেরে কৌশলে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। পরে তার এক স্বজন ঢাকার উত্তরা থেকে জামালপুরে গিয়ে পুলিশের সহযোগিতা চান।

 

 

 

 

পরে পুলিশের সহযোগিতায় ওই নারীকে উদ্ধার করে আমলাপাড়া ১ নম্বর পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।এ ঘটনায় ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জাননিয়েছেন জামালপুর সদর থানাধীন আমলাপাড়া ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কামাল পাশা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।