ঢাকাশনিবার , ৭ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
অক্টোবর ৭, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ads

আব্দুল আলিম সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর জেলা জজ আদালতে ২য় ও ৩য় ত্রৈমাসিক বিচার বিভাগীয় সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৭অক্টোবর) সকালে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ।

সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোঃ মেহেদী হাসান তালুকদার, চীফ জুিডসিয়াল ম্যাজিস্টেট বিশ্বনাথ মন্ডল, ২৫০ শয্যা বিশিষ্ট নওগাঁ আধুনিক সদর হাঁসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার মোঃ আবু আনছার আলী, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান,
আইনজীবী সমিতির সভাপতি খোদাদাদ খাঁন পিটু, জেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সাজেদুর রহমানসহ সকল পর্যায়ের বিচারক, গণপূর্ত, কোর্ট পুলিশ পরিদর্শক, সরকারি কৌঁশলীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মন্ডল দ্রুত মামলা নিষ্পত্তিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। নারী ও শিশু
নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোঃ মেহেদী হাসান তালুকদার বলেন, ট্রাইব্যুনালের মামলা সমহূ দ্রুত নিষ্পত্তি হচ্ছে এবং সকলেই সহযোগিতা করছেন মর্মে মত প্রকাশ করেন।

ভবিষ্যতেও এর ধারা অব্যাহত রাখার জন্য তিনি আহব্বান জানান। সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ বলেন, নওগাঁয় মামলা জট নিরসনে বিচারক, আইনজীবী, পুলিশ, চিকিৎসক, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকল দপ্তরের কার্যকর সমন্বয় প্রয়োজন। দ্রুত মামলা নিষ্পত্তিতে আগামিতেও সংশ্লিষ্ট বিভাগসমূহ তাদের যার যার আইন নির্ধারিত ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।