ঢাকাFriday , 2 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

নবগঠিত সিলেট মহানগর যুবদলের আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মি ছি ল

rising sylhet
rising sylhet
October 2, 2026 6:36 pm
Link Copied!

ads

নবগঠিত সিলেট মহানগর যুবদলের আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে মহানগরীর ৩, ৯, ১০ ও ১১ নম্বর ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা।

 

 

আজ শুক্রবার বিকেলে নগরীর মধুশহীদ এলাকা থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাগবাড়ি তকদির পয়েন্টে গিয়ে শেষ হয়।

 

 

 

সিলেট মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ আহমদ হুসাইন এর সভাপতিত্বে এবং সিলেট মহানগর যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ বাপ্পির সঞ্চালনায় মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম এ হাসান।

ads

 

 

 

এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মলয় লাল ধর, শামিম রাজা,মো. আব্বাস উদ্দিন, জাবেদ আহমদ, সাবেক সহ-সাধারণ সম্পাদক মকসুদুল করিম ইমন, মাহফুজুল করিম শিপলু, শাহিন উদ্দিন আহমদ, রেজাউল ইসলাম টুটুল, রাজু আহমদ, হোসেনুর রহমান রীজভি, বাবর আহমদ, কবির আহমদ, এস এম শেফুল, রাজা মিয়া, আশিক নুর, সাবেক দপ্তর সম্পাদক পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন সুয়েব, মো. আবুল কালাম, শিবলুজ্জামান, সঞ্জয় দাস,আব্দুল গফ্ফার শান্ত, সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য রুমন আহমদ, অমিতাব কর,সাদ্দাম আহমদ, আলেক আহমদ, তাজু,রাসেল আহমদ, সুমন রহমান, শাকিল আহমদ, রাহাত আহমদ, ইউসুফ, জুনেদ আহমদ, মোহাম্মদ হাফিজ উদ্দিন, হিরা, রাব্বানী ও সোহাগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

 

এ সময় বক্তারা নবগঠিত সিলেট মহানগর যুবদলের আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।