ঢাকাFriday , 2 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

মানবপাচার মা ম লার আসামীকে সিলেট থেকে গ্রে ফ তা র

rising sylhet
rising sylhet
October 2, 2026 7:36 pm
Link Copied!

ads

মানবপাচার মামলার আসামীকে সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন আখালিয়া সোনালী আবাসিক এলাকার নিজ বাসা থেকে সৈয়দ বদরুল আলম (৬০) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

 

 

 

 

বদরুল আলম ওই এলাকার সোনালী ৬২/১ নম্বর বাসার বাসিন্দা।মামলা সূত্রে জানা যায়, সুনামগঞ্জ পৌরশহরের উকিলপাড়ার নূর মিয়ার বড় ছেলে এলমান মিয়াকে ১৫ লাখ টাকা চুক্তিতে গ্রিস পাঠান বদরুল আলম। পরবর্তীতে বদরুল আলমের মাধ্যমে ছোট ছেলে সায়মান মিয়াকে স্পেন পাঠাতে আগ্রহ প্রকাশ করেন নূর মিয়া।

ads

 

 

 

 

বদরুল মিয়ার দাবি অনুযায়ী সায়মানকে স্পেন পাঠাতে তিন কিস্তিতে ১৯ লাখ টাকা দেন তিনি। কিন্তু টাকা নেওয়ার পর সায়মানকে বিদেশ না পাঠিয়ে প্রতারণার আশ্রয় নেন বদরুল।মামলায় উল্লেখ করা হয়, পরবর্তীতে সালিশ বৈঠকে বদরুল টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে স্পেনের পরিবর্তে সায়মানকে মাল্টায় পাঠানোর প্রস্তাব দেন।

 

 

 

 

 

কিন্তু তাতে নূর মিয়া রাজি না হয়ে টাকা ফেরত চাইলে বদরুল ভয়ভীতি দেখিয়ে বৈঠক থেকে চলে যান। এ ঘটনায় তিনি গত ৯ সেপ্টেম্বর মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল সুনামগঞ্জে সৈয়দ বদরুল আলমকে বিবাদী করে মামলা দায়ের করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।