ঢাকাSaturday , 14 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পড়ালেখা ফেলে বানাচ্ছিলেন ফেসবুক ভিডিও ছাত্রী, মা বকা দেয়ায় আত্মহত্যা

rising sylhet
rising sylhet
January 14, 2023 10:11 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- পড়ালেখা ফেলে বানাচ্ছিলেন ফেসবুক ভিডিও ছাত্রী, মা বকা দেয়ায় আত্মহত্যা,পুলিশ জানায়, আত্মহত্যা করা ওই ছাত্রীর নাম ঋতু বাগদী (১৪)। বড়ঞার বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল সে।

রিল বানিয়ে সামাজিকমাধ্যমে শেয়ার করত ঋতু। সেগুলো জনপ্রিয়ও হচ্ছিল। তাই বেশি করে ভিডিও বানাচ্ছিল ওই ছাত্রী।

পড়ালেখা না করে বানাচ্ছিলেন ফেসবুক ভিডিও। এ নিয়ে মা বকুনি দেয়ায় অভিমানে আত্মহত্যা করে নবম শ্রেণির ছাত্রী। ভারতের মুর্শিদাবাদের বড়ঞা এলাকায় শনিবার এ ঘটনা ঘটে।

তার পরিবার জানায়, শুক্রবার দুপুরে সামাজিকমাধ্যমে ভিডিও পোস্ট করবে বলে মায়ের সাজগোজের জিনিস নিয়ে তৈরি হচ্ছিল ঋতু। এটা দেখে মেয়েকে বকুনি দেয় মা।

ads

বকুনি খেয়ে শেষমেশ ভিডিও করা বন্ধ করে দেয় মেয়েটি। পরে মা বাইরে গেলে ঘরের দরজা বন্ধ করে দেয় কিশোরী। ফিরে এসে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পান মা। এরপর তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। মেয়েটিকে উদ্ধার করে বড়ঞা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওই ছাত্রীর মা বলেন, ‘পড়াশোনার ক্ষতি হবে বলে ওকে ভিডিও করতে নিষেধ করতাম। তার জন্য যে এমন কাণ্ড ঘটাবে, তা কল্পনাও করতে পারিনি।’

মুর্শিদাবাদের পুলিশ সুপার সুরিন্দর সিংহ বলেন, ‘এমন একটি ঘটনার খবর পেয়েছি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।