ঢাকাSaturday , 27 June 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ফেসবুকের ‘ভেরিফিকেশন সেলফি’ ফিচার যেভাবে অ্যাকাউন্ট নিরাপত্তায় সহায়তা করে

rising sylhet
rising sylhet
June 27, 2026 1:42 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া বা পরিচয় যাচাইয়ের জটিলতায় পড়ার ঘটনা নতুন নয়। ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার করতে ফেসবুক ‘Verification Selfie’ নামে একটি ফিচার চালু করেছে। এটি মূলত অ্যাকাউন্টের প্রকৃত মালিকানা যাচাই এবং প্রয়োজনে অ্যাকাউন্ট পুনরুদ্ধারের প্রক্রিয়াকে সহজ করতে সহায়তা করে।

ফেসবুকের তথ্য অনুযায়ী, ফিচারটি চালু করতে অ্যাপে প্রবেশ করে Menu (তিন দাগ) থেকে Settings & Privacy > Settings > Accounts Center-এ যেতে হবে। এরপর Password and Security অপশনে প্রবেশ করে Verification Selfie নির্বাচন করুন এবং সংশ্লিষ্ট ফেসবুক অ্যাকাউন্ট বেছে নিন।

এরপর Next চাপলে অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ই-মেইলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। কোডটি প্রবেশ করার পর আবার Next নির্বাচন করে Start Selfie-তে ক্লিক করুন।

ads

মোবাইল ক্যামেরা ব্যবহারের অনুমতি দিলে পর্দায় দেখানো নির্দেশনা অনুসরণ করে সেলফি ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। প্রয়োজনে মাথা নাড়ানো, ডানে-বামে তাকানো বা চোখের দৃষ্টি পরিবর্তনের মতো নির্দেশনা অনুসরণ করতে হতে পারে। যাচাই সফল হলে ফিচারটি সক্রিয় হবে।

বালু লুটে বিপন্ন হচ্ছে সিলেটের গোয়াইনঘাট সাধারণ মানুষের মানববন্ধন, থানার ওসি বদলি

তবে মনে রাখতে হবে, শুধু Verification Selfie চালু করলেই অ্যাকাউন্ট শতভাগ নিরাপদ হয়ে যায় না। নিরাপত্তা আরও বাড়াতে শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার, Two-Factor Authentication (2FA) চালু রাখা, সন্দেহজনক লিংকে ক্লিক না করা, নিয়মিত লগইন কার্যক্রম পর্যালোচনা করা এবং ই-মেইল ও ফোন নম্বর হালনাগাদ রাখার পরামর্শ দেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।