ঢাকাMonday , 23 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ফুটবলার ইভান

rising sylhet
rising sylhet
November 23, 2026 6:53 pm
Link Copied!

ads

বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ফুটবলার ইভান।আর্জেন্টিনায় ফুটবল অনুশীলন করার সময় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ৩৪ বছর বয়সী ফুটবলার ইভান মিয়ের্স। একই ঘটনায় আহত হয়েছেন তার সতীর্থ হুয়ান রোমেরো। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে দেশটির উত্তরাঞ্চলীয় ফোরমোসা প্রদেশের রাজধানীতে এ দুর্ঘটনা ঘটে।

 

 

 

 

আর্জেন্টিনার সংবাদমাধ্যম এলএন+ ও ইনফোবায়ের প্রতিবেদন অনুযায়ী, টর্নেও আর্জেন্টিনোর গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে ক্লাব স্পোর্তিভো পাতরিয়ার হয়ে অনুশীলন করছিলেন মিয়ের্স। অনুশীলনের অংশ হিসেবে সতীর্থদের সঙ্গে একটি প্রীতি ম্যাচেও অংশ নেন তিনি।ক্লাবটির প্রধান কোচ হুয়ান কার্লোস এরমোসি জানান, অনুশীলনের একপর্যায়ে আকাশ মেঘলা হয়ে আসে এবং হালকা বৃষ্টি শুরু হয়।

 

 

 

এ সময় মিয়ের্সের খুব কাছেই বজ্রপাত আঘাত হানে। ঘটনাস্থলের কাছাকাছি থাকায় সতীর্থ হুয়ান রোমেরোও বজ্রপাতের আঘাতে আহত হন।দুর্ঘটনার পর মাঠেই দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সতীর্থরা ব্যক্তিগত গাড়িতে করে তাদের ফোরমোসার সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান। সেখানে দুজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় কয়েক ঘণ্টা পর মারা যান মিয়ের্স। অন্যদিকে, রোমেরো এখনো হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা নিয়ে সতর্ক রয়েছেন চিকিৎসকেরা।ফোরমোসায় জন্ম নেওয়া মিয়ের্স ছিলেন একজন রক্ষণভাগের খেলোয়াড়।

ads

 

 

 

 

ক্যারিয়ারে তিনি স্থানীয় ক্লাব সান মার্তিন, সান লোরেঞ্জো ও ভিয়া দেল রোসারিওর হয়ে খেলেছেন। সম্প্রতি কর্দোবা প্রদেশের ক্লাব সিলভিও পেলিকোর হয়ে খেলছিলেন তিনি। পরে নিজ এলাকার ক্লাব স্পোর্তিভো পাতরিয়াকে সহযোগিতা করতে ফোরমোসায় ফিরে আসেন।তার আকস্মিক মৃত্যুতে স্থানীয় ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।