ঢাকাMonday , 23 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের আসর থেকেই বরযাত্রী নিয়ে চলে গেলেন দিল্লি পুলিশের এক কর্মী

rising sylhet
rising sylhet
November 23, 2026 6:46 pm
Link Copied!

ads

বিয়ের আসর থেকেই বরযাত্রী নিয়ে চলে গেলেন দিল্লি পুলিশের এক কর্মী।ধুমধাম আয়োজনে বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন। অতিথিদের আপ্যায়নেও কোনো কমতি রাখেনি কনের পরিবার। আমন্ত্রণ জানানো হয়েছিল প্রায় ১ হাজার ২০০ অতিথিকে। কিন্তু পছন্দের ১৩ লাখ টাকার গাড়ি না পেয়ে বিয়ের আসর থেকেই বরযাত্রী নিয়ে চলে গেলেন দিল্লি পুলিশের এক কর্মী। এ ঘটনায় পাত্র ও তার পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন কনের বাবা। ভারতের হরিয়ানা রাজ্যের সোনিপতে ঘটেছে এ ঘটনা।

 

 

 

 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সুভাষ কুমার নামে এক ব্যক্তির মেয়ে হীনার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল দিল্লি পুলিশের কর্মী কুলদীপের। ছয় মাস আগে দুই পরিবারের মধ্যে বিয়ের আলোচনা চূড়ান্ত হয়। পরে ২০ নভেম্বর বিয়ের দিন নির্ধারণ করা হয়।কনের বাবার অভিযোগ, বিয়ের প্রস্তুতির সময় থেকেই পাত্রের পরিবারের পক্ষ থেকে গাড়ি, স্বর্ণালংকারসহ বিভিন্ন উপহারসামগ্রী দাবি করা হচ্ছিল। নিজের সামর্থ্য অনুযায়ী সেসব চাহিদা পূরণের চেষ্টা করেন তিনি।

 

 

 

 

কুলদীপের জন্য প্রায় সাড়ে ৯ লাখ টাকা দিয়ে একটি গাড়িও বুক করেন। কিন্তু পাত্রের পছন্দ ছিল মারুতি ব্রেজা, যার বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা।অভিযোগ, বিয়ের আগের দিন কুলদীপ জানান, বুক করা গাড়িটি তার পছন্দ হয়নি। এরপর কনের পরিবার গাড়িটি বাতিল করে পাত্রের পছন্দের গাড়ির ব্যবস্থা করার চেষ্টা করে। তবে অল্প সময়ের মধ্যে নতুন গাড়ি কেনা সম্ভব হয়নি।সুভাষ কুমারের দাবি, গাড়ির পাশাপাশি পাত্রের জন্য স্বর্ণের চেন, তার মায়ের জন্য কানের দুল এবং রুপার নূপুরের ব্যবস্থাও করা হয়েছিল। পাত্রের বড় ভাই ও ভাবির জন্যও স্বর্ণালংকার চাওয়া হয়েছিল।

ads

 

 

 

 

সেগুলোর জন্য অর্ডার দেওয়া হয়। এ ছাড়া আসবাবপত্রসহ বিভিন্ন উপহারসামগ্রী কেনার প্রস্তুতিও ছিল।কনের বাবার ভাষ্য, বিয়ের অনুষ্ঠান আয়োজন করতে তার প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা খরচ হয়েছে। অতিথিদের আপ্যায়ন, খাবারদাবারসহ সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন ছিল। কিন্তু বিয়ের দিন পছন্দের গাড়ি না দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন কুলদীপ।অভিযোগ অনুযায়ী, অনুষ্ঠানে পৌঁছেই নিজের পছন্দের গাড়ি কোথায়, তা জানতে চান তিনি। গাড়ির ব্যবস্থা হয়নি শুনে কনের পরিবারের সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরিবারের পক্ষ থেকে তাকে বোঝানো হয়, গাড়ির ব্যবস্থা করা হবে, তবে এত অল্প সময়ে তা কেনা সম্ভব হয়নি। এরপরও শান্ত না হয়ে তিনি গালিগালাজ শুরু করেন বলে অভিযোগ।পরিস্থিতি সামাল দিতে কনের ভাই সাহিল এগিয়ে এলে তার সঙ্গেও বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন পাত্র। কনের পরিবারের সদস্যরা বারবার অনুরোধ করলেও তাতে কর্ণপাত করেননি তিনি।

 

 

 

 

 

একপর্যায়ে বিয়ে না করেই বরযাত্রী নিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন কুলদীপ।এ ঘটনায় বিপাকে পড়েছে কনের পরিবার। বিয়ের সব আয়োজন সম্পন্ন করার পর এমন ঘটনায় আর্থিক ক্ষতির পাশাপাশি সামাজিকভাবেও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন বলে অভিযোগ করেছেন তারা।পরে কুলদীপ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন কনের বাবা সুভাষ কুমার। তবে অভিযোগের বিষয়ে পুলিশের তদন্ত বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।