ঢাকাWednesday , 16 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বর্ষি বাইতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃ ত্যু

rising sylhet
rising sylhet
September 16, 2026 5:57 pm
Link Copied!

ads

জুড়ীতে বর্ষি বাইতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি বুধবার দুপুর ১২ টায় উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে ঘটেছে।মৃত অনন্য দাস (৭) আমতৈল গ্রামের অমল দাস এর পুত্র। সে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং অমল দাসের ভাগ্না দুর্য্য দাস (৯)।

 

 

 

 

সে রাজনগর উপজেলার নারায়ন দাসের পুত্র। দুর্য্য দাস চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।নিহতদের পরিবার ও স্থানীয় ইউপি সদস্য বাবুল আহমদ জানান, অমল দাস পরিবার নিয়ে বড়লেখা থাকেন। পারিবারিক একটি অনুষ্টান উপলক্ষে তিনি বাড়িতে এসেছেন। তার বোন ভাগ্না দুর্য্যকে নিয়ে বেড়াতে আসেন।

ads

 

 

 

 

 

সকালে অনন্য ও দুর্য্য বাড়ির পাশে একটি কালভার্টের নিচে বরসি নিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। পরে স্থানীয় জনৈক ব্যক্তি ঘাস কাটতে গিয়ে পানিতে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

 

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় প্রশাসনের অনুমতিক্রমে ধর্মীয় মতে লাশ দাহ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।