হবিগঞ্জের বানিয়াচংয়ে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের পাশ থেকে ১০ বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে বানিয়াচং থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।জিডি নং -৮৪৬ ।
জিডির আবেদনপত্রে উল্লেখ করা হয়, গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটের দিকে বানিয়াচং থানাধীন উত্তর-পূর্ব বানিয়াচং ইউনিয়নের একটি এলাকা থেকে শিশুটি নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
শিশুটির সন্ধানে পুলিশসহ পরিবারের সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কোনো ব্যক্তি শিশুটিকে কোথাও দেখে থাকলে বা তার সন্ধান পেলে পরিবার অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
এছাড়া শিশুটির সন্ধান পেলে ০১৭৪৬৫৪০৪৫৮ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।