ঢাকারবিবার , ৮ অক্টোবর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি উপলব্ধি করেছে কেউ কোলে করে তাদের ক্ষমতায় বসাবে না- হাছান মাহমুদ

rising sylhet
rising sylhet
অক্টোবর ৮, ২০২৩ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ads

রাইজিংসিলেট- তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, এতদিন পর বিএনপি উপলব্ধি হয়েছে যে, কেউ কোলে করে তাদের ক্ষমতায় বসাবে না। এজন্যই তাদের মুখ ফ্যাকাসে হতে শুরু করেছে। তবে তাদের এই উপলব্ধি ভালো।

রোববার (৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ১৯৭১ সালে তৎকালীন পাকিস্তান সরকার প্রকাশিত ‘পূর্বপাকিস্তান সংকট শ্বেতপত্র’ পুনঃ:মুদ্রণের মোড়ক উন্মোচন ও প্রশ্নোত্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। অনেক দলই নির্বাচনে আসবে, বিএনপিরও অনেকেই নির্বাচনে আসবে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকার (মন্ত্রিসভা) ছোট করার কোনো বাধ্যবাধকতা নেই। প্রধানমন্ত্রী যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। ২০১৮ সালে নির্বাচনকালীন সরকার (মন্ত্রিসভা) ছোট করা হয়নি। যে সরকার ছিল, সেই সরকারই দায়িত্ব পালন করেছে।

যুক্তরাষ্ট্রের সফররত প্রতিনিধি দল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক খুবই ভালো। এসব সফরের মধ্য দিয়ে সম্পর্ক আরও গাড়ো হচ্ছে।  তিনি আরও বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দার ছোঁয়া পড়েছে বাংলাদেশেও। তবে আমাদের অর্থনীতি দৃঢ় অবস্থায় দাড়িয়ে আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।