ঢাকাSunday , 20 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ভিসির পদত্যাগের দাবিতে গেটে তালা

rising sylhet
rising sylhet
September 20, 2026 6:43 pm
Link Copied!

ads

ভিসির পদত্যাগের দাবিতে গেটে তালা।সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের পদত্যাগের দাবিতে প্রশাসন ভবনের সকল গেটে তালা দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি সাদা দলের শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রদলের নেতাকর্মীরা।

 

 

 

রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় প্রশাসন ভবনের সব গেটে তালা দেওয়া হয়।বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, উপাচার্য দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তারা।উপাচার্য যদি পদত্যাগ না করেন তাহলে কঠোর কর্মসূচি শুরু করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

 

 

 

 

 

এ বিষয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোজাম্মেল হক বলেন, ‘গত ৭ সেপ্টেম্বর থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছি আমরা। উপাচার্যের বিরুদ্ধে আর্থিক ও নিয়োগ দুর্নীতি, টেন্ডার কেলেঙ্কারি, স্বেচ্ছাচারিতা, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের হয়রানি ও দুর্ব্যবহার, পদোন্নতি বন্ধ রাখা এবং নিম্নমানের সামগ্রী কেনার অভিযোগ রয়েছে।

ads

 

 

 

 

 

 

তিনি বলেন, ‘এসব বিষয়ে সতর্ক করার পরও কোনো প্রতিকার না পাওয়ায় রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সকল গেটে তালা দিয়ে লকডাউন কর্মসূচি পালন করা হয়েছে। এতে কিছুটা ভোগান্তি হলেও ক্লাস-পরীক্ষা স্বাভাবিক রয়েছে। উপাচার্য পদত্যাগ না করলে আন্দোলন আরও কঠোর অবস্থানে যাবে।

 

 

ভিসিকে দ্রুত অপসারণ করে বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।