মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আনুষ্ঠানিক অনুমোদন।তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত যৌথ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন।শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির সরকারি গেজেটে এ অনুমোদনের ঘোষণা প্রকাশিত হয়। এর মধ্য দিয়ে চুক্তিটি অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হলো।
গত আগস্টে পবিত্র মক্কায় তিন দেশ এ চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী, কোনো একটি দেশের ওপর হামলা হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।এর আগে ৫ নভেম্বর তুরস্কের পার্লামেন্ট চুক্তিটি অনুমোদন করে। এর ফলে সৌদি আরবের নিরাপত্তা হুমকির মুখে পড়লে দেশটিকে সামরিক সহায়তা পাঠানোর পথ তৈরি হয়।
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার মুখে রয়েছে সৌদি আরব। গত মাসে তুরস্কের ক্ষমতাসীন দলের এক আইনপ্রণেতা রয়টার্সকে জানিয়েছিলেন, চুক্তির আওতায় সৌদি আরবে সেনা মোতায়েনের অনুমতি চেয়ে পার্লামেন্টে প্রস্তাব দেবে সরকার।তুরস্কের সামরিক বাহিনী ন্যাটো জোটের দ্বিতীয় বৃহত্তম।
অন্যদিকে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে পাকিস্তানই একমাত্র পারমাণবিক অস্ত্রের অধিকারী। রয়টার্সের বরাতে পাকিস্তানের দুটি সূত্র জানিয়েছে, শুক্রবার (২৭ নভেম্বর) ও শনিবার (২৮ নভেম্বর) ইসলামাবাদে তিন দেশের কর্মকর্তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।সূত্র: শাফাক