ঢাকাSaturday , 25 October 2025
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার বিষয় ও মানবণ্টন ঘোষণা

rising sylhet
rising sylhet
October 25, 2025 1:59 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৫ সালের ইবতেদায়ি (পঞ্চম শ্রেণি) ও দাখিল (অষ্টম শ্রেণি) বৃত্তি পরীক্ষার বিষয় ও মানবণ্টন নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

২২ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত পাঠ্যসূচির আলোকে বোর্ড অনুমোদিত প্রশ্ন কাঠামো অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইবতেদায়ি (৫ম শ্রেণি) বৃত্তি পরীক্ষা

এই পর্যায়ের পরীক্ষায় মোট চারটি বিষয় থাকবে:

  1. কুরআন মাজিদ ও তাজভিদ – পূর্ণমান ১০০

  2. আরবি ১ম ও ২য় পত্র – (৫০ + ৫০) = ১০০

  3. বাংলা ও ইংরেজি – (৫০ + ৫০) = ১০০

  4. গণিত ও বিজ্ঞান – (৬০ + ৪০) = ১০০

সব মিলিয়ে মোট নম্বর হবে ৪০০।

ads

দাখিল (৮ম শ্রেণি) বৃত্তি পরীক্ষা

এই পরীক্ষায়ও চারটি বিষয় অন্তর্ভুক্ত থাকবে:

  1. কুরআন মাজিদ ও তাজভিদ এবং আকাইদ ও ফিকহ – (৫০ + ৫০) = ১০০

  2. আরবি ১ম ও ২য় পত্র – (৫০ + ৫০) = ১০০

  3. বাংলা ও ইংরেজি – (৫০ + ৫০) = ১০০

  4. গণিত ও বিজ্ঞান – (৬০ + ৪০) = ১০০

এ পর্যায়ের মোট নম্বরও ৪০০ নির্ধারিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এর আগে ১ সেপ্টেম্বর ও ২৩ সেপ্টেম্বর প্রকাশিত প্রশ্ন কাঠামো ও মানবণ্টন–সংক্রান্ত নির্দেশনা বাতিল করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।