মুয়াজকে গ্রেফতার|সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইহতেশাম আহমদ মুয়াজকে (২৩) গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা।শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে জালালাবাদ থানাধীন মইয়ারচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি মইয়ারচর গ্রামের মৃত মকসুদ আহমদের ছেলে।পুলিশ জানায়, ইহতেশাম আহমদ মুয়াজ ২ আগস্ট দায়ের করা একটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি।
সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেফতার করা হয়েছে।এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখা জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাংগঠনিক তৎপরতা, গোপন বৈঠক ও ঝটিকা মিছিলের মাধ্যমে রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিঘ্নিত করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।