ঢাকাSaturday , 28 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মোদিকে দায়ী করে ষড় য ন্ত্রে র অ ভি যো গ তুলেছেন মালিক

rising sylhet
rising sylhet
November 28, 2026 4:26 pm
Link Copied!

ads

মোদিকে দায়ী করে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন মালিক।নিজের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় দিল্লি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন সংসদ সদস্য মালিক। একই সঙ্গে তাঁকে হত্যা কিংবা গুম করার পরিকল্পনা করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।শনিবার দুপুর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এমন কথা বলেন।এমপি মালিক বলেন, দিল্লি থেকে তাঁকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। কোনো কারণে তাঁর মৃত্যু হলে কিংবা তিনি গুমের শিকার হলে এর পেছনে সংশ্লিষ্ট পক্ষের হাত থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।

 

 

 

 

তিনি আরও বলেন, ভারতের দায়িত্বশীল ব্যক্তিরা সিলেট দখল নিয়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। এসব বক্তব্যের বিরুদ্ধে তাঁরা প্রতিবাদ ও চ্যালেঞ্জ জানিয়েছেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত বলে জানান তিনি।মালিক বলেন, এ দেশ মুক্তিযোদ্ধা, ভাষাসৈনিক ও জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে গড়ে উঠেছে। তাই দেশের স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পেছনে ভারতের সম্পৃক্ততা রয়েছে বলে সাধারণ মানুষের মধ্যেও ধারণা তৈরি হয়েছে।

 

 

 

 

তবে এলাকার আওয়ামী লীগের সাধারণ কর্মীদের মানবাধিকার রক্ষার পক্ষে নিজের অবস্থানের কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি নিরীহ কাউকে যেন পুলিশ হয়রানি না করে, সে আহ্বানও জানান।নিজের বাড়িতে পেট্রোল বোমা হামলার বিষয়ে তিনি বলেন, ওই ঘটনার পর তাঁর স্ত্রী ও ছেলে মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাঁরা এখনো মানসিক অস্থিরতা ও বিষণ্নতার মধ্য দিয়ে সময় পার করছেন। তবে হামলা, ভয়ভীতি কিংবা হুমকি দিয়ে তাঁকে দমিয়ে রাখা সম্ভব নয় বলে স্পষ্ট করেন তিনি।

ads

 

 

 

 

এমপি মালিক জানান, অতীতেও বিভিন্ন সময় তাঁকে হুমকি দেওয়া হয়েছে। এমনকি লন্ডনেও তাঁর ওপর হামলার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।এ ছাড়া লন্ডন থেকেও তাঁকে কেন্দ্র করে উসকানিমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে দাবি করেন এই সংসদ সদস্য। তবে কোনো ধরনের হুমকি বা চাপের কাছে নতি স্বীকার করবেন না এবং নিজের অবস্থানে অটল থাকবেন বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।