ঢাকাSaturday , 28 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নিষিদ্ধঘোষিত যুবলীগ এবং ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার

rising sylhet
rising sylhet
November 28, 2026 4:23 pm
Link Copied!

ads

মহানগরীর জালালাবাদ থানার পাঠানটুলা ও মইয়ারচর থেকে নিষিদ্ধঘোষিত যুবলীগ এবং ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (২৮ নভেম্বর) বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। তারা জানায় শুক্রবার রাত সোয়া ১১টা ও শনিবার রাত আড়াইটার দিকে (শুক্রবার দিবাগত) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

 

 

 

গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট মহানগর যুবলীগের ৮নং ওয়ার্ড শাখার সাবেক সভাপতি জালালাবাদ থানার পাঠানটুলা দর্জিপাড়া এলাকার মৃত তজমুল আলীর ছেলে মো. রাসেল আলী (৪৬) ও মইয়ারচর এলাকার মৃত মকসুদ আহমদের ছেলে এবং সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইহতেশাম আহমদ মাআজ (২৩)।জালালাবাদ থানাপুলিশ রাত সোয়া ১১টার দিকে রাসেল আলী ও রাত আড়াইটার দিকে মইয়ারচর থেকে মাআজকে গ্রেপ্তার করে।

ads

 

 

 

 

রাসেল আলী জালালাবাদ থানায় ২০২৪ সালের ২২ আগস্ট বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার (নং ৪/১১১) তদন্তেপ্রাপ্ত সন্দিগ্ধ আসামি। আর মাআজ গত ২ আগস্ট (২০২৬) জালালাবাদ থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলার (নং ৩/১১৬) তদন্তেপ্রাপ্ত সন্দিগ্ধ আসামি।তাদের দু’জনকে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।